ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

আক্রান্তের চিকিৎসা সেবাকারী ঠাকুরগাঁওয়ের ৬ ডাক্তার ৯ নার্স কোয়ারেন্টাইনে

আজম রেহমান,ঠাকুরগাঁও:: করোনায় আক্রান্ত এক গর্ভবতী নারীর চিকিৎসা করতে গিয়ে করোনা রোগীর সংষ্পর্শে আসা মোট ৬ ডাক্তার ও ৯ নার্সকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের চার চিকিৎসক, ৯ জন নার্স আর রোগীর আলট্রা সনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা করানো বেসরকারি ২ ডাক্তারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একটি ক্লিনিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা এক নারী গর্ভকালীন জটিলতা নিয়ে ১৪ এপ্রিল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ১৭ এপ্রিল তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৯ এপ্রিল ওই নারী হাসপাতাল ছেড়ে চলে যান ও শহরের এক চিকিৎসকের সাথে যোগাযোগ করে তার কাছে চিকিৎসা নেন। ওই চিকিৎসক তাকে বিভিন্ন টেস্টের পরামর্শ দিলে সেই রাতেই তিনি আবার হাসপাতালে আসেন ও চিকিৎসা নিয়ে শহরের বাড়িতে ফিরে যান। এ সময় হাসপাতালে তার আলট্রসনোগ্রাফি ও কিছু পরীক্ষা দিলে তিনি বাইরের ক্লিনিকে পরীক্ষা করতে গিয়ে একজন সনোলজিস্ট ও পেথোলজিস্ট দু’জন ডাক্তারের সংষ্পর্শে আসেন।
২১ এপ্রিল জানা যায় ওই নারী করোনায় আক্রান্ত। পরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন সন্ধ্যায় তার ঠিকানায় ছুটে যান। এরমধ্যে তারা লকডাউন উপেক্ষা করে পঞ্চগড়ে চাকলাহাট গ্রামে ওই নারীর বাবার বাড়ি চলে যান।
বিষয়টি পঞ্চগড়ের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজনকে জানালে তাকে খুঁজে মঙ্গলবার রাতেই রংপুরে করোনার রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, ঠাকুরগাঁও সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড জীবাণুমুক্ত করার জন্য রোগীদের সার্জারি ওয়ার্ডে সরিয়ে নেয়া হয়েছে। গাইনি ওয়ার্ডের দুই চিকিৎসক, ৯ জন নার্স ও ওই নারীর সংস্পর্শে আসা মেডিসিন বিভাগের দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যদিকে দিনাজপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত পরিচালক ও ঠাকুরগাঁও বিএমএ সভাপতি ডাঃ আবু মোঃ খায়রুল কবীর জানান, আক্রান্ত রোগীর আলট্রাসনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা করানো ২ বেসরকারি ডাক্তারকেও কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা পরীক্ষার জন্য তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে পঞ্চগড় জেলা প্রশাসনও ওই নারীর সংস্পর্শে আসা ডাক্তার, টেকনিশিয়ানসহ সকলকে শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

আক্রান্তের চিকিৎসা সেবাকারী ঠাকুরগাঁওয়ের ৬ ডাক্তার ৯ নার্স কোয়ারেন্টাইনে

আপডেট টাইম ০৬:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০