সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২৩ এপ্রিল) থেকে তারাবির নামাজ শুরু হবে এবং শনিবার সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ শেখ মো. আবদুল্লাহ। বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান।

মহামারি করোনাভাইরাসের কারণে এবার ভিন্ন চেহারায় পালিত হচ্ছে রোজা। সরকারের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে। মসজিদে তারাবি হলেও সেখানে দুই হাফেজসহ ১২ জনের বেশি মুসল্লি যোগ দিতে পারবে না বলে বিধিনিষেধ রয়েছে সরকারের পক্ষ থেকে।

এবার ইফতারের পসরা সাজিয়ে বসবেন না দোকানিরা। সবধরনের ইফতার মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এক ভিন্ন চেহারায় এবার রোজা এসেছে। শুক্রবার থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশির ভাগ দেশে রোজা শুরু হয়েছে। প্রায় সব দেশেই জনসাধারণের জন্য বন্ধ রয়েছে তারাবি ও জামাতে নামাজের সুযোগ। পবিত্র মক্কা ও মদিনায় তারাবির নামাজ হচ্ছে সীমিত আকারে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু

আপডেট টাইম ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০