সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রংপুরে সাংবাদিকদের করোনা সুরক্ষা সরঞ্জামাদি দিলো সেনাবাহিনী

রংপুর প্রতিনিধি::করোনা মোকাবিলায় রংপুরে সাংবাদিকদের উপহার স্বরূপ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাংবাদিক ছাড়াও হকার, দিনমজুর, শ্রমিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

উপহার সামগ্রী প্রদানকালে ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল মো. তারিকুল আলম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকের পরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংবাদকর্মীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছে। মানুষকে সচেতন করছে। ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামান্য উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।

সামাজিক দূরত্ব মেনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে করোনা ঝুঁকি রোধে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে ফেস মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।

এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকারসহ সেনাবাহিনীর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রংপুরে সাংবাদিকদের করোনা সুরক্ষা সরঞ্জামাদি দিলো সেনাবাহিনী

আপডেট টাইম ১১:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০