সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনার উপসর্গে আরেক সাংবাদিক আসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: বৃহস্পতিবার (৭ মে) রাতে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে ঢামেকে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসলাম রহমানকে নিয়ে যাওয়া তার সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।এরপর তাৎক্ষনিক তাকে ঢামেকের করোনা ইউনিটে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে মুগদা হাসপাতালে আসলাম রহমানের করোনা টেস্ট করানো হয়। টেস্টের রিপোর্টে বুধবার করোনা নেগেটিভ আসে। কিন্তু তিনি গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। বিনোদন সাংবাদিক হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন।

আসলাম রহমান ছিলেন একজন কবি ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে তার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনার উপসর্গে আরেক সাংবাদিক আসলামের মৃত্যু

আপডেট টাইম ০১:৩১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০