ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

৪২৫ ভিক্ষুকের মাঝে সাড়ে ১৩ লাখ টাকার দুর্যোগকালীন খাদ্যসামগ্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও জেলায় করোনা দুর্যোগে যেন ভিক্ষুকদের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা না চাইতে হয় সেজন্য জেলার প্রায় সকল ভিক্ষুককে দুর্যোগকালীন ত্রাণসামগ্রী প্রদান করেছে গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও শাখা।

“মুজিববর্ষের অঙ্গীকার-মুক্ত হোক ভিক্ষাবৃত্তি,শিক্ষা হোক দূনির্বার” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ ব্যাংক বছরব্যাপী ভিক্ষাবৃত্তি দূর করার এ কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় সংগ্রামী জনগোষ্ঠী হিসেবে তাদেরকে চিহ্নিত করে অচল অপারগ পঙ্গু প্রবীণ ৪২৫ জনকে এই কর্মসূচির আওতায় সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে প্রথম দফায় ১৩ লাখ ৬০ হাজার টাকার পণ্য সামগ্রী প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে নগদ টাকা , ৩০ কেজি চাল,৮ কেজি আলু, ৪ কেজি করে ডাল ও পেঁয়াজ, ২ কেজি করে তেল ও লবণ, ৪টি সাবানসহ প্রত্যেককে মোট ৩২ শ টাকার মালামাল দেয়া হয়। এ মাসেই তাদেরকে আরেক দফা সম পরিমাণ পণ্যসামগ্রী প্রদান করা হবে বলে গ্রামীণ ব্যাংক জানায়।
বৃহষ্পতিবার সংগঠনের প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের শাখায় বড় জমায়েত না করে সামাজিক দুরত্ব ঠিক রেখে পৃথক পৃথকভাবে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যোনাল ম্যানেজার আহাম্মদ আলী, যোনাল অডিট অফিসার মিলন কুমার সাহা, এড়িয়া ম্যানেজার সিরাজুল ইসলাম, সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য , গ্রামীণ ব্যাংক করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের দুর্গতি বিবেচনা করে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত সকল কিস্তি উঠানো স্থগিত করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

৪২৫ ভিক্ষুকের মাঝে সাড়ে ১৩ লাখ টাকার দুর্যোগকালীন খাদ্যসামগ্রী

আপডেট টাইম ০৪:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০