সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সেনাবাহিনীর তৎপড়তা ৭১ এর রণাঙ্গণের আরেক চিত্র যেন-ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ত্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা,দরিদ্র,কর্মহীন ও দুঃস্থ ৬৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী , সিনেটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার দুপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন,পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন মেজর ফাহাদ,ক্যাপ্টেন ইরফান,ক্যাপ্টেন শিহাব,ইউপি চেয়ারম্যান আলা উদ্দীন মাষ্টার প্রমুখ।
প্রত্যন্ত গ্রামের বীর বর্ষিয়ান মুক্তিযোদ্ধা ক্ষয়রাম বর্মন বলেন, তরুণ সেনাসদস্যদের এ তৎপড়তা আমাকে ৭১ এর রণাঙ্গনের কথা মনে করিয়ে দিচ্ছে,আমরাও সেসময় দেশকে বাঁচাতে এরকম প্রাণ হাতে নিয়ে ছুটে বেড়িয়েছি। করোনা যুদ্ধ যেন নতুন করে এক মুক্তিযুদ্ধ, একথা বলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
সেনা সদস্যদের নিজেদের খাদ্যদ্রব্য ,উৎসব ভাতা ও কিছু চ্যারিটি সংগঠনের অর্থ দিয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান লে.কর্নেল বখতিয়ার উদ্দীন।তিনি বলেন,মূলত সামাজিক দূরত্ব রক্ষার কাজ করলেও মানুষকে বাঁচাতে ক্ষেত্রবিশেষে বাড়ি বাড়ি ত্রাণ ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার কাজও সেনাসদস্যরা করছে। মূলত এ লড়াইটা পুরো বাংলাদেশ করছে, আমরা সব সময় তাঁদের সাথে আছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর তৎপড়তা ৭১ এর রণাঙ্গণের আরেক চিত্র যেন-ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ত্রাণ

আপডেট টাইম ০৪:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০