সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যানের মৃত্যু

ঢাকা, শনিবার, ৩০ মে ২০২০ (স্টাফ রিপোর্টার): শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইমামুল কবীর শান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বলেন, সকাল ৮টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরও বলেন, করোনার লক্ষণ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তী সময়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির জনসংযোগ কর্মককর্তা শাহানা ফেরদৌসী জানান, ৬৬ বছর বয়সী ইমামুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি জানাজা শেষে বনানীতে মা-বাবার কবরের পাশে ইমামুল শান্তকে দাফন করা হবে বলে জানান শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক ‍মুজিবুর রহমান ডিলু। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছাড়াও শান্তনিবাস, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল। তিনি বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যানের মৃত্যু

আপডেট টাইম ০১:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০