ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে ৭ মার্চ অনুষ্ঠানে অশ্লীল নাচ গান

ঠাকুরগাঁও প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন অনুষ্ঠানে অশ্লীল নাচ-গান পরিবেশনার অভিযোগ উঠেছে। রবিবার রাণীশংকৈল থানা পুলিশের এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য মো. ইয়াসিন আলী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার হোসেন মুন্না। তবে অশ্লীল নৃত্য চলাকালে অতিথিদের কেউ অনুষ্ঠানস্থলে ছিলেন না।

জানা যায়, এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। দুপুর ২টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা বিকাল গড়ালে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মুক্তিযোদ্ধারা চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানারসংবলিত মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অশ্লীল নাচ-গান পরিবেশনার অভিযোগ ওঠে । এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা আমাদের দাওয়াত দিয়ে অসম্মান করেছেন তাই আমরা থানা পুলিশের অনুষ্ঠান বর্জন করেছি।’ মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুপুর ২টায় আসার আমন্ত্রণ জানিয়ে বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু করেন তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বৃদ্ধ মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে থানা চত্বরে বসে থাকেন। আমাদের সামান্য সম্মানটুকুও তারা করেননি।’ এ ব্যাপারে জানতে চাইলে রাণীশংকৈল থানার পরিদর্শক (নিরস্ত্র) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘আসলে সামান্য ভুল বোঝাবুঝির কারণে সাংবাদিকরা এমন করবেন তা আমি ভাবতে পারিনি।’ রাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কিনা জানতে চাইলে বলেন, স্থানীয় কিছু ছেলেমেয়ে নাচ-গান করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

ঠাকুরগাঁওয়ে ৭ মার্চ অনুষ্ঠানে অশ্লীল নাচ গান

আপডেট টাইম ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১