সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

অনুপস্থিত শিক্ষকদের তালিকা চাইল অধিদপ্তর

ডেস্ক::করোনা মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। খোলার প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষকই উপস্থিত হননি।

ফলে বিনা অনুমতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন- এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের তথ্য প্রতিদিন বিকেল ৪টার মধ্যে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দেয়া হয়েছে। বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত ছকে শিক্ষকের নাম ও পদবি, বিদ্যালয়ের ঠিকানা, অনুপস্থিতির তারিখ, অনুপস্থিতির কারণ এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে- আদেশে তাও উল্লেখ করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, কভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যবিধিসংক্রান্ত সুপারিশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণসংক্রান্ত দৈনিক ভিত্তিতে মনিটরিং করা প্রয়োজন।

উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পূরণ করা স্বাস্থ্য তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করবেন এবং প্রতিদিন বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে হালনাগাদ তথ্য এন্ট্রি দেবেন।

এদিকে, শিক্ষকদের অনুপস্থিতির পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি সংক্রান্ত তথ্যও পাঠাতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমার স্বাক্ষর করা অফিস আদেশে বিভাগীয় উপপরিচালকদের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলোয় রোববার থেকে রুটিন অনুযায়ী সরাসরি শ্রেণি পাঠদান শুরু হয়েছে। প্রতিদিন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী সরাসরি পাঠদানে উপস্থিত রয়েছে সে সম্পর্কিত তথ্য প্রয়োজন। প্রত্যেক বিভাগের জেলাভিত্তিক তথ্য সমন্বয় করে নির্ধারিত ছক অনুযায়ী পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এর আগে ৫৪৪ দিন পর রোববার (১২ সেপ্টেম্বর) সব অপেক্ষার অবসান হয়ে গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী রোববার খুলেছে স্কুল-কলেজ ও মাদ্রাসা। ফলে অধীর আগ্রহে অপেক্ষা করা শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

অনুপস্থিত শিক্ষকদের তালিকা চাইল অধিদপ্তর

আপডেট টাইম ০৩:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১