সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ধর্ণাঢ্য বক্তিরা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর বাড়ি, বঞ্চিত আশ্রয়হীনরা

  • Abdul Alim
  • আপডেট টাইম ০১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ২২৯ বার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দক্ষিণ নওপাড়া মন্নাহার পুকুর পাড়ে ৭জন ধর্ণাঢ্য পরিবারকে আশ্রয়ন প্রকল্পের বাড়ি প্রদান করার অভিযোগ উঠেছে। এসব ধর্ণাঢ্য পরিবারদের মাঝে সরকারি বাড়ি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের সুনাম নষ্ট হচ্ছে।
এ বিষয়ে গত ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে জাকির হোসেন নামে এক সচেতন ব্যক্তি এলাকাবাসিদের পক্ষে সেই ধর্ণাঢ্য পরিবার গুলোর কাছ থেকে বাড়িগুলো ফেরত নিয়ে ঘর বঞ্চিত অসহায় ভূমিহীন আশ্রয়হীনদের  বাড়ি গুলো পূর্ণবাসন করার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প -১ এর আওতায় নওপাড়া মন্নাহার পুকুরে ৫০টি ঘর বরাদ্দ দিয়ে ঘর হস্তান্তর করেন সরকার। কিন্তু সেখানে ৭টি পরিবার ধর্ণাঢ্য হওয়ার পরেও তাদের বাড়ি দেয়ায় সেই এলাকার সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। এতে বঞ্ছিত হয়েছে অসহায় ভূমিহীন প্রকৃত আশ্রয়হীন পরিবারগুলো।
অভিযোগে উল্লেখ্য ধর্ণাঢ্য ব্যক্তিরা হলেন,আজিজুর  রহমান ৩বিঘা জমির মালিক তিনি সহ তার ৪ ছেলে বাঁকিয়ে নিয়েছেন ৫টি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি। সেই সাথে আলম নামে এক ব্যক্তি ১ বিঘা জমির মালিক হয়েও নিয়েছেন একটি বাড়ি,আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ১বিঘা জমির মালিক সেও একটি বাড়ি নিয়েছেন।
এ বিষয়ে ১১ বৈরচুনা ইউনিয়ন চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, এই সরকারি বাড়ি গুলো গরিব অসহায় যাদের জায়গা জমি ঘর বাড়ি নাই তাদের জন্যে ধনী বা জায়গা জমির মালিকদের জন্য নয়। দেখি কি করা যায়।
এ বিষয়ে ঘর প্রাপ্ত আজিজুর রহমান,আলম ও আমিনুল জানান, আমাদের জমি আছে, স্বীকার করছি। আমরা আমাদের জমিগুলো অন্য জনের নামে লিখে দিয়েছি।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির বলেন,যাদের জমি আছে তাদের বাড়ি দেয়ার কোন প্রশ্নই উঠে না। আমাদের কাছে নির্দেশনা এসেছে যারা ধর্ণাঢ্য ব্যক্তি জায়গা জমি আছে তাদের সরকারি ঘরবাড়ি গুলো ফেরত নিয়ে আশ্রয়নহীনদের প্রদান করা হবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ধর্ণাঢ্য বক্তিরা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর বাড়ি, বঞ্চিত আশ্রয়হীনরা

আপডেট টাইম ০১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩