সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ

অনলাইন ডেস্ক:: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সদ্য প্রয়াত সংসদ সদস্য, চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টার পর তার মরদে শহীদ মিনারে নেয়া হয়। দুপুর একটা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর এফডিসিতে জানাজার পর মরদেহ নেয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে আরেক দফা জানাজার পর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে।

এর আগে, মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। এর মধ্যে দুবার তার মৃত্যুর গুজব ছড়ায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান। তখন রক্তে সংক্রমণ ধরা পড়লে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সিঙ্গাপুরে প্রায় চার মাস ধরে আইসিইউতে ছিলেন চিত্রনায়ক ফারুক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ

আপডেট টাইম ০২:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩