সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি

  • Abu Tarek Badhon
  • আপডেট টাইম ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ২১৫ বার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে প্রাণ নাশকের হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)। এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও মোঃ আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে। এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্ঠা করে। এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত।  এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

৩ সাংবাদিকে প্রাণ নাশকের হুমকি

আপডেট টাইম ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩