সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

সুন্দরবনে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার, ধারণা বাঘে খেয়েছে

সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামে এক জেলের বিচ্ছিন্ন মাথা ও পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা বন এসব উদ্ধার করা হয়।

আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে ধারণা করা হচ্ছে বাঘের কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে সে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিপার শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ধানসাগর ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার বলেন, ‘গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিপার একাই বনে মাছ ধরতে যান। দিনের মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু সারা দিনেও ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে তারা নিজেরা বনে তল্লাশি শুরু করেন। কিন্তু না পেয়ে আজ রবিবার সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বনে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সকালে গহীন বনের তুলাতলা নামে স্থান থেকে শিপারের মাথা ও পরনের প্যান্টটি রক্তমাখা ক্ষতবিক্ষত অবস্থায় মেলে।’

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম বলেন, ‘আমার স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। খবর শোনার পর থেকে বন সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করাসহ ঘটনাস্থলে বনরক্ষীদের পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে বনে প্রবেশ না করেন, সে ব্যাপারে বন বিভাগ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

সুন্দরবনে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার, ধারণা বাঘে খেয়েছে

আপডেট টাইম ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩