সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁওয়ে প্রাইমারীর ভাইভা পরীক্ষা দিতে গিয়ে ২ চাকরীপ্রার্থী আটক

সারাদিন ডেস্ক::সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে জালিয়াতি করে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন রোজি আক্তার ও মনোরঞ্জন চন্দ্র রায় নামের দুই চাকরি প্রার্থী। তাদের লিখিত পরীক্ষায় অংশ নেন অন্যজন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে এলে এই জালিয়াতি ধরা পড়ে। উপস্থিতি স্বাক্ষরে দেয়া হাতের লেখায় অমিল পাওয়ায় তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।
আটক রোজি আক্তার হরিপুর উপজেলার মেদনি সাগর গ্রা‌মের ওবায়দুর রহমানের স্ত্রী ও মনোরঞ্জন চন্দ্র রায় পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই পরীক্ষার্থী। পরে বুধবার ও বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তারা। তবে লিখিত পরীক্ষার উপস্থিতি স্বাক্ষরের সঙ্গে মৌখিক পরীক্ষার সময় দেয় স্বাক্ষরে হাতের লেখার অমিল দেখা যায়। এরপর জিজ্ঞাসাবাদে তাদের হয়ে অন্যরা পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন তারা।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ পরীক্ষার্থীকে আটক পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ক্ষিতিস চন্দ্র রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রাইমারীর ভাইভা পরীক্ষা দিতে গিয়ে ২ চাকরীপ্রার্থী আটক

আপডেট টাইম ১১:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪