সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

শিক্ষার্থীকে গুলির ঘটনায় বরখাস্ত শিক্ষক রায়হান

সিরাজগঞ্জ প্রতিনিধি:: শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত কালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র। যদিও আদালতে ঘটনাটি অনিচ্ছাকৃত বলে দাবি করেন সেই শিক্ষক। এজন্য তিনি অনুতপ্ত বলে আদালতকে জানান।

এসময় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বিষয়টি অনিচ্ছাকৃত ও ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন।

সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন বলেন, ‘রায়হান শরীফের ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড তাজা গুলি, ১টি গুলির খোসা, ৪টি ম্যাগজিন, ২টি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ’

গত ৪ মার্চ বিকেলে শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ কর্মচারীদের কেউ কেউ উত্তম-মাধ্যমও দেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

শিক্ষার্থীকে গুলির ঘটনায় বরখাস্ত শিক্ষক রায়হান

আপডেট টাইম ০৩:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪