সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখিত সময়ের ভিত্তিতেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই নির্বাচন নিয়ে একটি সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছি।’

সিইসি জানান, আগামী ২ মার্চের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর সংশোধনের মাধ্যমে হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিইসি বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলছে না। বরং তারা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দাবি জানাচ্ছে। তাই জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই আমাদের বেশি মনোযোগ।’

সিইসি নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এই নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছি।

কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন সিইসির একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (ডেটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ বিভিন্ন কর্মকর্তারা। এই মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি

আপডেট টাইম ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫