সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুলশিক্ষিকা ভাস্তি মিনিবাস’র ধাক্কায় নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ ঘণ্টার ব্যবধানে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুল শিক্ষিকা ভাস্তির মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত চাচার নাম মো: মুক্তারুল ইসলাম (৬৫) ও ভাস্তির নাম মোছা: তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) । ৩ জানুয়ারি রাতে ও ৪ জানুয়ারি সকালে পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় জামতলি ও পীরগঞ্জ থানার সামনে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা মোটরসাইকেল চালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মুক্তারুলের শারিরীকি অবস্থা বেগতিক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে চাচার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের মৃত্যু হয়েছে।

ওসি তাজুল ইসলাম আরও জানান, তোজাম্মিন শাহনাজ রেবু সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত হন আরও ৩ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুলশিক্ষিকা ভাস্তি মিনিবাস’র ধাক্কায় নিহত

আপডেট টাইম ০১:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫