সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

১৪টি মামলার মোস্ট ওয়ান্টেড আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজম রেহমান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও):: ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ১৪টি মামলার একজন মোস্ট ওয়ান্টেড আসামিকে সশস্ত্র দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। ৭ মে রাত ১১টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজি পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপহৃত আসামি হলেন শাহজাহান আলী (৪৮), সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তবে জানা গেছে, শাহজাহান আলীর বিরুদ্ধে মাদক ও প্রতারণাসহ ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকার আরাজি পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তৎক্ষণাৎ কিছু সশস্ত্র দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে গ্রেপ্তারকৃত শাহজাহানকে ছিনিয়ে নেয়।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযানে পুলিশ সদস্যের অভাবের কারণেই এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পুলিশ সদস্য থাকলে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা থাকত না। গতকালের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এবং শাহজাহান আলীকে ধরার জন্য ব্যাপক অভিযান চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

১৪টি মামলার মোস্ট ওয়ান্টেড আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আপডেট টাইম ০৫:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫