সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে, ৭ জনের জেল-জরিমানা

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা/২০১৪ এর নির্বাচনী পরীক্ষায় মোবাইল, ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অবৈধ পন্থায় পরীক্ষায় অংশগ্রণের দায়ে ঠাকুরগাঁওয়ের চারটি কেন্দ্রে ৭ জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ৩ জনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনের প্রত্যেককে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
এক মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া সদর উপজেলার মোলানী গ্রামের রনজিত কুমার রায়ের স্ত্রী পুর্নিমা রানী রায়। একই কেন্দ্রের পরীক্ষার্থী সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের মজিবর রহমানের ছেলে বেলাল হোসেন এবং অপরজন হলেন রানীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের ইব্রাহিমের মেয়ে শিরিন সুলতানা হিরা। তিনি ঠাকুরগাঁও রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা করে জরিমানা করেছে পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে অংশ নেয়া বাসেদ আলীর মেয়ে শাহানাজ বেগম, মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয়া হরিপুর উপজেলার সিংপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে লুসি খাতুন, রুহিয়া ধর্মপুর গ্রামের সুবাল রায়ের স্ত্রী নিরোদা রানী।
ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেছে ঠাকুরগাঁও রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী হাবীবাকে। এসব পরীক্ষার্থীকে আটকের পর রাতে মোবাইল কোর্ট বসিয়ে এই জেল-জরিমানা করা হয়।কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঠাকুরগাঁও জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রশ্নপত্র ফাসের কোন খবর পাওয়া যায়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে, ৭ জনের জেল-জরিমানা

আপডেট টাইম ০৬:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮