সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

হাজীপুর কলেজে জীবন্ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট, সভাপতি বলেছেন ব্যবস্থা নেয়া হবে

ষ্টাফ রিপোর্টার:: সরকারী আইন লঙ্ঘন করে কলেজ ক্যাম্পাসের জীবিত কয়েকটি গাছ কেটে বিক্রি করায় পরিবেশের ভারসাম্য নষ্টের অভিযোগ উঠেছে কতৃপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে স্থানীয়রা কলেজের অধ্যক্ষকে দায়ী করলেও অধ্যক্ষ তার দায় অস্বীকার করলেও কলেজের সভাপতি ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের হাজীপুর কলেজের ক্যাম্পাস থেকে সোমবার বিকেলে স্থানীয় জামরুল ইসলাম তার লোকজন নিয়ে ৩ টি উঠতি বয়সের বনজ গাছ কেটে বিক্রি করেন। আশেপাশের লোকজন এর প্রতিবাদ জানালে তিনি বলেছেন, এই জায়গা আমি কলেজে দান করেছি এবং কলেজের নামে রেজিষ্ট্রি  করে দিয়েছি। এই গাছগুলো আমি নিজ হাতে লাগিয়েছি তাই আমি কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়ে এইসব গাছ কেটেছি। জীবিত গাছ কাটার ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলে খোজ নিয়ে জানা যায়, বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার কোন অনুমতি কেউ দিতে পারবেনা, অধ্যক্ষ অনুমতি দিয়ে থাকলে তিনি সরকারী আইনের লঙ্ঘন করেছেন । এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জেসমিন আরা মুক্তির মতামত চাওয়া হলে তিনি বলেন আমি গাছ কাটার ব্যাপারে কাউকে কোন অনুমতি দেইনি, তবে আমি বিষয়টি জানি। যিনি গাছ কেটেছেন, গাছগুলো তার হাতেই লাগানো তাই এ ব্যাপারে বিধিগত ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি সম্পর্কে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলমের মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা বা কেউ আমাকে কিছু জানায়নি, আমি আগামীকাল অধ্যক্ষের সাথে কথা বলে এবং সরেজমিন ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের আশু পদক্ষেপ জরুরী হযে পড়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

হাজীপুর কলেজে জীবন্ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট, সভাপতি বলেছেন ব্যবস্থা নেয়া হবে

আপডেট টাইম ০৯:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫