ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্র: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়াই মিথ্যা মামলা রেকর্ডের অভিযোগ উঠেছে পীরগঞ্জ প্রসাশনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ হতে কর্তব্যরত ২ পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জেলার পীরগঞ্জ উপজেলাস্থ ‌উপজেলা প্রেস ক্লাবে’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাদি হয়ে ৮ মার্চ সন্ধায় ওসি মাজহারুল ইসলাম এবংওসি তদন্ত মো: আব্দুল হাকিমের বিচার চেয়ে ঠাকুরগঁা পুলিশ সুপার মো:রেলাল হোসেন’র কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও আলোকিত বাংলাদেশ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি এবং গ্রীন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলার রাণীশংকৈল রোডস্থ শাহিনের চায়ের দোকানে ব্যক্তিগত কোন্দলের কারণে দু -পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় খবর পেয়ে এশিয়ান টিভির ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জাকির হোসেন ও গ্রীন টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে তাদের নাম উল্লেখ্য করে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে বিবাদীরা।
কিন্তু গত ৬ মার্চ অজ্ঞাত কারণে অভিযোগটি আমলে নিয়ে কোন তদন্ত না করে এই দুই সাংবাদিক সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিম।
অভিযোগ রয়েছে, পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আব্দুল হাকিম মোটা অংকের টাকার বিনিময়ে এই মামলাটি রুজু করেছেন। এই মামলার মানিত ৩ জন সাক্ষীর সাথে পুলিশের কোন কথা পর্যন্ত হয়নি বলে সাক্ষীরা জানান।
এই মামলার সাক্ষীরা ইতি মধ্যেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাংবাদিকদের পক্ষে আদালতে উপস্থিত হয়ে এফিডেফিট সহ জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা সাংবাদিকদের অনেক সময় দিয়েছিলাম মীমাংসা হওয়ার তারা ব্যর্থ হলে রাজনৈতিক চাপে আমরা মামলাটি গ্রহণ করি। যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফ্যাসিস্ট হাসিনার আমলের মত কল্পিত মামলা রুজুর ঘটনায় বিষ্ময়েঅবাক হয়ে যান সাংবাদিক সহ সর্বমহল।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

আপডেট টাইম ০৩:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬