ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

পশু শিকার মামলায় সাইফের নাম!

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রক্ষা পেয়েও যেন শেষ রক্ষা হলো না সাইফ আলী খানের। একই মামলার মূল আসামি সালমান খান এখন জামিনে রয়েছেন। তবে সাইফ কিন্তু এখান থেকে ছাড়া পেয়েও রক্ষা পাননি। জড়িয়ে পড়েছেন আরেকটি মামলায়। আর এই মামলাটি বন্য প্রাণী শিকারের সঙ্গে জড়িত। বুলগেরিয়ার একটি বন্য শূকর শিকার মামলায় এবার সরাসরি ইন্টারপোল (আন্তর্জাতিক পুলিশ সংস্থা) থেকে নোটিশ পেয়েছেন ছোট নবাব।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলী খানের এই মামলায় তাঁর এজেন্টকে প্রথম তলব করে বুলগেরিয়া পুলিশ। কারণ সাইফের সেই এজেন্টই তাঁকে বুলগেরিয়াতে বন্য শূকর শিকারের ব্যবস্থা করে দেন। আর সেই ব্যবস্থা করা হয়েছিল কোনো অনুমতি ছাড়া। সেই দেশের আইন অনুযায়ী বিদেশিদের নিজ দেশে শিকারের লাইসেন্স থাকতে হয়। আর তা না হলে বুলগেরিয়াতে একটি পরীক্ষায় পাস করে লাইসেন্স নিতে হয়। অথচ সাইফ আলী খানের দুটির একটিও ছিল না। ইন্টারপোল এখন সাইফের এই মামলার বিস্তারিত তদন্ত করে দেখছে।

মুম্বাইয়ের বান্দ্রা থানায় আসামি সাইফ আলী খানের একটি বিবৃতি লিপিবদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে ইন্টারপোলের পক্ষ থেকে সেই থানায় যোগাযোগ করা হয়েছে। তবে সাইফের বিবৃতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোতে পাঠানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বুলগেরিয়ার পুলিশদের তদন্ত অনুযায়ী সাইফ আলী খান এই বন্য শূকর শিকার মামলার একজন প্রত্যক্ষদর্শী মাত্র। যদিও গণমাধ্যমকে এখনো সাইফ নিজে এ বিষয়ে কোনো বিবৃতি বা মন্তব্য দেননি।

সাইফ কিছুদিন আগে নেটফ্লিক্সের ‘স্কেআর্ড গেইমস’-এর প্রথম ধাপের শুটিং শেষ করেছেন। এ ছাড়া এই নায়কের হাতে আছে ‘হান্টার’ ও ‘বাজার’ নামের দুটি ছবি।

সম্প্রতি সাইফ তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও ছেলে তৈমুরকে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গেছেন। যদিও বিমানবন্দরে তৈমুরকে নিয়ে কারিনাকে একাই মুম্বাই ছাড়তে দেখা যায়। তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। এখন বোঝা যাচ্ছে, সাইফ আলী খান হয়তো এই মামলার জটিলতায় ফেঁসে যাওয়ায় তাঁদের সঙ্গে যেতে পারেননি। কিন্তু তিনি এখন লন্ডনে স্ত্রী-সন্তানের সঙ্গে যুক্ত হয়েছেন। ইন্টারনেটে লন্ডনের রাস্তায় তাঁদের একসঙ্গে ঘুরে বেড়ানোর একটি ছবি দেখা গেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

পশু শিকার মামলায় সাইফের নাম!

আপডেট টাইম ০৫:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮