সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

বেতন বৈষম্য নিরসনে ১ দফা দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

মনসুর আহাম্মেদ: প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের বেতন স্কেলের এক ধাপ নিচে নির্ধারণের দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।
শুক্রবার পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার আহবায়ক রাজিউর রহমান রাজা। এতে উল্লেখ করা হয়, ১৯৭৩ সালে প্রশিক্ষন প্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষকের বেতন স্কেল একই ছিল। ২০০৬ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের পরের ধাপে ছিল। এর পর থেকে বেতন স্কেলের ব্যবধান বাড়তে থাকে এবং ২০১৪ সালের ঘোষনা অনুযায়ী ব্যবধান দাড়ায় ৩ ধাপ। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল অনুযায়ী প্রশিক্ষন প্রাপ্ত প্রধান শিক্ষক ১১ তম গ্রেডে ১২ হাজার ৫’শ টাকা এবং প্রশিক্ষন প্রাপ্ত সহকারী শিক্ষক ১৪ তম গ্রেডে ১০ হাজার ২’শ টাকা স্কেলে বেতন পাচ্ছেন। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সহকারী শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেও বেতন পাচ্ছেন প্রধান শিক্ষকের ৩ ধাপ নিচে। এতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককের মুল বেতনের ব্যবধান দাড়িয়েছে ২৩’শ টাকা। একজন প্রধান শিক্ষক যে স্কেলে চাকরিতে যোগদান করেন সেই সেই স্কেলে একজন সহকারী শিক্ষক অবসর নেন। এটি সহকারী শিক্ষকদের জন্য চরম বৈষম্য। অবিলম্বে তা নিরসন করার দাবি জানানো হয়। ২২ ডিসেম্বরের মধ্যে বৈষম্য দুরিকরণে পদক্ষেপ নেওয়া না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অমরন অনশন কর্মসূচী পালন করার ঘোষনা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ সভাপতি নাসেরা হুদা, মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, সাটিয়া অদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমউদ্দীন, ভাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী, সহকারী শিক্ষক সমাজের সদস্য আব্দুর রাজ্জাক, সুবল চন্দ্র রায়, ইব্রাহীম খলিল, সাধন চন্দ্র রায়, হাজেরা খাতুন, লুৎফা বেগম ও ভবেশ চন্দ্র সহ অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বেতন বৈষম্য নিরসনে ১ দফা দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম ১২:৫৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭