সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সম্পাদকের ভাতিজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকস দল ২০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার দিবাগত রাতে পৌরসভাধীন সোনালী শৈশব নামক স্কুলের জন্য নির্ধারিত জায়গার সামনে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে তাদের কৌশলে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মিম(২৭) ও প্রণব(২৯)। মিম ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন আলীর ছেলে ও প্রণব পৌরসভাধীন শান্তিনগর এলাকার মৃত নিমাই চাঁদ এর ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদে ডিবি পুলিশ অবগত হয় শহরের বাসষ্ট্যান্ড এলাকায় ইয়াবা ব্যবসায়ীর একটি চক্র মাদক কেনা বেচা করবে। সেই মর্মে ডিবি কার্যালয়ের পুলিশ পরিদর্শক জুলফিকার আলী ভূট্টোর নেতৃত্বে ও এসআই খায়রুলের সমন্বয়ে গঠিত একটি টিম সোনালী শৈশব নামক স্কুলের সামনের পাকা রাস্তায় ওৎ পেতে থাকে। পরে সে রাস্তা দিয়ে যাওয়ার প্রাক্কালে মিম ও প্রণবের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে দেহ তল্লাশী করলে ১০০ পিচ করে মোট ২০০পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়।
সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ইয়াবা সহ গ্রেফতার হওয়া মিম ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর আপন ভাতিজা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সম্পাদকের ভাতিজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম ০২:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮