সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রানীশংকৈলে জাইকার প্রকল্পে অনিয়ম

রানীশংকৈল(ঠাকুরগাও) প্রতিনিধিঃ- কোন ধরনের প্রচার প্রচারণা ছাড়ায় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে তোয়াক্কা না করে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তার একক সিদ্বান্তে জাপান বাংলাদেশ কোঅপারেশন এজেন্সী(জাইকা) প্রকল্পের প্রশিক্ষণার্থী নিয়োগের অভিযোগ উঠেছে মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানার বিরুদ্বে।
জানা যায়, জাপান বাংলাদেশ কোঅপারেশন এজেন্সী(জাইকা) অর্থায়ানে চল্লিশজন মহিলাকে প্রতিদিন তিনশত টাকা হারে সন্মানী প্রদানের সুযোগ রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় অতি দরিদ্র ও দরিদ্র মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ব্লক বাটিক ও বুটিক প্রশিক্ষনের প্রশিক্ষনার্থী নিয়োগে একটি কমিটির করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুলকে।
নিয়মনুযায়ী প্রচার প্রচারনার মাধ্যমে প্রশিক্ষনে ইচ্ছুক প্রার্থীর নিকট আবেদন নিয়ে যাচাই বাছাই করে প্রশিক্ষনার্থী নিয়োগের বিধান থাকলেও নামে মাত্র যাচাই বাছাই করে মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা একক সিদ্বান্তে তার ইচ্ছেমত তালিকা তৈরী করে প্রশিক্ষানার্থী চুড়ান্ত করেছেন। এ তালিকার বেশির ভাগই ব্যবসায়ী চাকুরীজীবির স্ত্রী মেয়ে নাতি ছাড়াও সাবলম্বী মহিলারা রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দরিদ্র ও অতি দরিদ্র শেনীর মহিলারা এ তালিকায় নেই বললেই চলে। এবং অনেক দরিদ্র মহিলারা এ প্রশিক্ষনের খবরেই জানে না বলে জানান প্রশিক্ষনে অংশ নিতে ইচ্ছুক সন্ধারই গ্রামের সুলতানা নামে এক নারী গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এ প্রতিবেদককে অভিযোগ করে এ ক্ষোভ প্রকাশ করেন।
সেদিন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্ধোধন হয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটনসহ প্রমূখ। তবে মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষনার্থী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে এ অনুষ্ঠান বয়কট করে তার উপজেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও জাইকা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মাহফুজা বেগম পুতুল।
এ বিষয়ে বক্তব্য নিতে মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রানীশংকৈলে জাইকার প্রকল্পে অনিয়ম

আপডেট টাইম ০২:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮