সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেব্রা ক্রসিং তৈরি করলেন স্কাউট দল

আজম রেহমান,সারাদিন ডেস্ক: নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে নিজ উদ্যেগে ‘জেব্রা ক্রসিং’ তৈরী করেছে হিমালয় মুক্ত স্কাউট দল।

৯ আগষ্ট দুপুরে ঠাকুরগাঁও হিমালয় মুক্ত স্কাউট দলের সদস্যরা শহরের চৌরাস্ত মোড়ে যানজট নিয়ন্ত্রনের জন্য সড়কের গাড়ি গুলিকে দুটি লেনে চলাচলের জন্য দায়িত্ব পালন করে।

ঘন্টাব্যাপি যানজট নিরসনের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে ও গাড়ির বিভিন্ন প্রকার সচেতনতা মুলক স্টিকার লাগায় দলের সদস্যরা। পরে হিমালয় মুক্ত স্কাউট দলের সদস্যরা নিজ উদ্যেগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি ‘জেব্রা ক্রসিং’ তৈরি করে।

এসময় উপস্থিত ছিলেন হিমালয় মুক্ত স্কাউট দলের সভাপতি মোদাচ্ছের হোসেন, সহ-সভাপতি শাহিন ফেরদৗস, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেবিসহ হিমালয় মুক্ত স্কাউট দলের সদস্যরা।

ঠাকুরগাঁও হিমালয় মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সকলের পাশাপাশি আমরাও কাজ করছি। ছোট শিশুরা ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতন করার মাধ্যমে নিজেরাও সচেতন হচ্ছে। আমরা চাই একটি নিরাপদ সড়ক সেই লক্ষ্যেই কাজ করছি।

উল্লেখ্য, পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সড়কের মাঝে আড়াআড়ি যে দাগ দেয়া হয় তাকেই ‘জেব্রা ক্রসিং’ বলা হয়। নিয়ম হচ্ছে, জেব্রা ক্রসিং এর সামনে যানবাহনগুলো নির্দিষ্ট গতি সীমার নিচে নিয়ে আসবে। এতে নিরাপদে রাস্তা পার হতে পারবেন পথচারীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও জেব্রা ক্রসিং তৈরি করলেন স্কাউট দল

আপডেট টাইম ০৭:৩৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮