সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

অসৎউদ্দেশ্যে খাজনা বাতিল ও ৪ লক্ষ টাকা ঘুষের দাবী- ঠাকুরগাঁও সদর ইউএনও সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইনে মামলার তদন্ত শুরু

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: অসৎ উদ্দেশ্যে খাজনা বাতিল ও ৪ লক্ষ টাকা ঘুষ দাবী করায় ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন সহ দিনাজপুর সদর ভূমি অফিসের কানুনগো ও তহশিলদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে গৃহিত মামলার তদন্ত শুরু হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দিনাজপুর সদর উপজেলায় এসি ল্যান্ড থাকা কালে দিনাজপুর শহরের চৌরঙ্গি সিনেমা হলের মালিকানা নিয়ে নিজেদের মধ্যকার বিবাদের সুযোগ কাজে লাগিয়ে অসৎউদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হবার মানষে আইনী সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে খাজনা বাতিল করেন এবং তর্কিত সম্পত্তির খাজনা গ্রহনের জন্য জনৈক শাহনেওয়াজ রাজু’র কাছে ৪ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুমি মালিক ঘাষিপাড়ার বাসিন্দা শাহনেওয়াজ রাজু পিতা মৃত ওসমান আলী কোতয়ালী, দিনাজপুর বাদি হয়ে তৎকালীন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন (বর্তমানে ইউএনও ঠাকরগাঁও সদর), ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা বাবুল হোসেন ও কানুনগো ছায়ফুল আলমের বিরুদ্ধে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত শুনানী শেষে মামলাটি গ্রহন পূর্বক বিচারের জন্য সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরন করেন। যার স্পেশাল মামলা নং -০২/২০১৮। সিনিয়র স্পেশাল জজ মামলার নথি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালযে প্রেরন করলে দুদক অনুসন্ধান ও তদন্ত-১ শাখার ১০.০৪.১৮ ইং তারিখের ১২৫৬২ নং স্বারকে দুদক সমন্বিত জেলা কার্যালয়-দিনাজপুরেরর সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ কে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিলে তিনি ২৯.০৮.১৮ইং ১০৫৬ স্বারকে আসামীদের ১০ সেপ্টেম্বর/১৮ ইং দুদক জেলা কার্যালয়ে হাজির হয়ে স্ব-স্ব বক্তব্য প্রদানের নির্দেশ দেন। সে মোতাবেক আসামীরা হাজির হয়ে তাদের লিখিত বক্তব্য প্রদান করেন। তদন্ত কর্মকর্তা বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে স্বাক্ষী প্রমান সাপেক্ষ্যে খুব শিগগীর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

অসৎউদ্দেশ্যে খাজনা বাতিল ও ৪ লক্ষ টাকা ঘুষের দাবী- ঠাকুরগাঁও সদর ইউএনও সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইনে মামলার তদন্ত শুরু

আপডেট টাইম ০২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮