সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নদীর বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক সাবেক কাউন্সিলরকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার টাকা অনাদায়ে ব্যর্থ হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ অন্যান্য আইনে শনিবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডিত মঈনুল ইসলাম (৫০) শহরের শাহপাড়া এলাকার মৃত মনিরের ছেলে এবং ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ম্যাজিস্ট্রেট মামুন আমাদের প্রতিনিধি কে বলেন, দুপুরে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গন নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকারী সাবেক কাউন্সিলর মঈনুল ইসলামকে আটক করা হয়।
“এরপর তিনি সকলের সামনে দোষ স্বীকার করলে তাকে পরিবেশ ভারসাম্য রক্ষায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ অন্যান্য আইনে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”
এ সময় বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয় বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এনডিসি তরিকুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আখতার ফারুক, স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ফোর্স, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রারের কার্যালয়টি নির্মাণের কাজ চলছে। সেখানে জমি ভরাট করতে অনুমতি ছাড়াই নদী থেকে বালু তোলার অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে।তবে ওই ঠিকাদারের সঙ্গে শনিবার দণ্ডিত সাবেক কাউন্সিলরের কাজের সম্পর্ক নেই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে নদীর বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম ০৩:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮