সংবাদ শিরোনাম
৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

পন্টুন থেকে পড়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি মাদারীপুর::

মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেদী হাসান রকি (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবি দল ও পুলিশ।

নিহত মেহেদী হাসান রকি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মিজান বেপারীর ছেলে। তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন নিহতের বাবা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের পন্টুন থেকে পড়ে নিখোঁজ হন মেহেদী হাসান রকি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি টিম কাজ শুরু করে। সকাল ১০টায় রকির মরদেহ উদ্ধার করে তারা। রকি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ঢাকা হেড কোয়ার্টার) শরিফুল ইসলাম জানান, রাতে পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান মেহেদী হাসান রকি। সংবাদ পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

পন্টুন থেকে পড়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯