সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

সুর সঙ্গিত আর কথায় ঠাকুরগাঁও মাতিয়ে গেলেন সংসদ সদস্য জুঁই

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: তিনি রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক জগতের অধিবাসী, একজন প্রতিষ্ঠিত গীতিকার ও কন্ঠশিল্পী। আর তাই প্রথম ঠাকুরগাঁও সফরে গান গেয়ে গল্প করে ও মানুষের দাবি দাওয়া ও অধিকারের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার করে উপস্থিত সবার মন জয় করে গেলেন ঠাকুরগাঁও-দিনাজপুর-পঞ্চগড় সংরক্ষিত আসন ৩০১ এর নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই । তিনি ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালু করবার জন্য মানুষের দাবিকে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা ও জেলায় ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংংসদীয় কমিিটির সদস্য হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে চান বলে জানান সবাইকে। মানুষের সুখে-দুখে পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য । বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সুধীজনদের সাথে মত বিনিময় কালে তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ও অন্যরা। এছাড়াও জেলার সুধীজন, আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন। সাংসদের আগমন উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। জবাবে নিজে গান গেয়ে ও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই সংসদ সদস্য। পরে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গ্রামে দাদার কবর জিয়ারত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

সুর সঙ্গিত আর কথায় ঠাকুরগাঁও মাতিয়ে গেলেন সংসদ সদস্য জুঁই

আপডেট টাইম ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯