সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

বরগুনায় কণ্ঠশিল্পীকে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::বরগুনার বেতাগী থানায় স্থানীয় এক কণ্ঠশিল্পীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দক্ষিণ মুগদার মান্ডা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর একটি বিশেষ দল।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গত ২৭ এপ্রিল রাতে চাচা ও চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশ্যে রওনা হয় ভিকটিম। রাত সাড়ে ১০টার দিকে বেতাগী থানাধীন বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পার্শ্বে পৌঁছালে আসামি মো. মানিক ও আলমগীর হোসেন তাদের গতিরোধ করে। এ সময় তারা চাচা ও চাচাতো ভাইকে আঘাত করে ভিকটিমকে টেনে হিচড়ে মোটরসাইকেলে তুলে বেতাগী থানাধীন পুটিয়াখালী সুইজঘাটের উত্তর পার্শ্বে বাগানে নিয়ে যায়। সেখানে মো. মানিক ও আলমগীর হোসেন ভিকটিমকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ১ মে ভিকটিমের চাচাতো ভাই মো. মানিক বাদী হয়ে বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে র‌্যাব-৮ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা অভিযান ও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে গতরাতে মানিককে গ্রেপ্তার করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরগুনায় কণ্ঠশিল্পীকে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট টাইম ০৩:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯