সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে কৃষকের গম ক্রয় নিয়ে লুকোচুরির লটারী

সারাদিন ডেস্ক::জেলার পীরগঞ্জ উপজেলায় কৃষকের গম নিয়ে প্রশাসনের রহস্যজনক লুকোচুরির কারনে ন্যয্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। একই পরিবারের ৫/৭ জন কৃষকের নাম লটারীতে উঠলেও হাজার হাজার কৃষকের নাম বাদ পড়েছে তথাকথিত লটারী থেকে। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা খাদ্য গুদামে জমায়ে হয়ে সংগ্রহ অভিযান বন্ধ রেখে পূনরায় লটারী করে স্বচ্ছতার সাথে গম সংগ্রহের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
জানা যায়, চলতি গম ক্রয় মৌসুমের শেষ সময়ে কৃষকের ঘরে গম না থাকলেও খাদ্যবিভাগ লোক দেখানো লটারীর মাধ্যমে ২০ মে বিকেল ৩ টায় উপজেলা খাদ্যগুদামে গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এডাব্লিউএম রায়হান শাহ। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র মো.কশিরুল আলম, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মোমিন সরকার, ওসিএলএসডি মাহবুব হোসেন। উদ্বোধনকালে ক্ষুব্ধ কৃষকরা বলেন, লটারীতে দুই নাম্বারী হয়েছে। লটারেিত কৃষকের নাম না দিয়ে সিরিযাল নাম্বার দিয়ে লটারী করা হয়। এবং রাতারাতি সিরিয়াল নাম্বার বদলিযে নিজেদের পছন্দমত লোকজনদের নাম তালিকা তৈরী করা হয়। যে তালিকায় প্রকৃত কৃষকরা বঞ্চিত হয়। অন্যদিকে একই পরিবারের ৫/৭ জনের নাম তালিকায় দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে কৃষকরা। তারা এই লটারী বাতিল করে নতুন করে লটারীর দাবী করেন। উল্লেখ্য, ১৬ মে বিকেলে ইউএনও অফিসে লটারী অনুষ্ঠিত হয়,লটারীতে ২১ হাজার কৃষকের মধ্যে ১৬১৮ জন কৃষকের নামের সিরিয়াল ওঠে। এই কৃষকদের নামে মাথাপছিু ১ মে.টন করে গম সংগ্রহ করা হবে। ইউএনও বলেন, তিনি স্বচ্ছতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্ঠা করেছেন। সমস্যা কোথাও হয়ে থাকলে তার অজান্তে হয়েছে, যা তার নলেজে নেই। এ বিষয়ে তিনি সরাসরি কৃষকের নিকট হতে গম ক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে কৃষকের গম ক্রয় নিয়ে লুকোচুরির লটারী

আপডেট টাইম ০৫:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯