সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

‘প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না এরশাদের’

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৯:: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, গেলো তিন দিন ধরে সাবেক প্রেসিডেন্ট ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না তার। তবে, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশী-বিদেশী বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই এরশাদের চিকিৎসা দিচ্ছেন।

আজ বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করেন গোলাম মোহাম্মদ কাদের এমপি।

কাদের বলেন, সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই পল্লীবন্ধুকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে। তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্তেই চিকিৎসা চলছে এরশাদের।

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনী কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এরশাদকে চিকিৎসা দিতে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আগামীকাল শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জিএম কাদের এমপি।

সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভ রায়, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. মো. নুরুল আজাহার, সম্পাদক মন্ডলীর সদস্য- মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এমএ রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা এ্যাড. তৈয়ব, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না এরশাদের’

আপডেট টাইম ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯