সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন এরশাদ।

অনলাইন রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি জানিয়েছেন, ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন এরশাদ।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কাদের। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা এরশাদকে আজ দেখতে গিয়েছিলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, উনাকে দেখতে গিয়েছিলাম। সে সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমি আলাপ করেছি। উনাকে দেখে আগের তুলনায় ভালো লাগছিল। কিছুটা মাথা নাড়ছিলেন।

সিএমএইচ এর চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসকরা বললেন উনাকে যে ঘুমের ওষুধ দেয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেয়া হয়েছে। এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। আমার সামনেই উনাকে ডাকা হলে চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন।

কাদের বলেন, উনার যে ফুসফুসের ইনফেকশন এবং ইউরিনের ইনফেকশন ছিল সেটা কমে এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখনও কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। উনি এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে অবনতি হয়নি। সেদিক দিয়ে উনি ভালো আছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন এরশাদ।

আপডেট টাইম ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯