সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পারস্য উপসাগরীয় এলাকায় সেনা পাঠাবেনা জাপান

অনলাইন ডেস্ক ॥ পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেয়ার নামে যুক্তরাষ্ট্র যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাতে সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে জাপান। খবর পার্স ট্যুডে।

জাপানের মন্ত্রী পরিষদের সচিব ইয়োশিহিদি সুগা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান অবস্থান নিয়ে আমাদের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া আগে যা বলেছেন তাতে কোনো পরিবর্তন আসেনি। প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া গত সপ্তাহে বলেছিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।

মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের ওপর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত সামরিক জোটের জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপেদষ্টা জন বোল্টনের চলমান টোকিও সফরের সময় মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর বিষয়টি তার আলোচ্য সূচিতে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বোল্টন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো, প্রতিরক্ষামন্ত্রী আয়া এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শোতারু ইয়াচির সঙ্গে সাক্ষাত করেন।

এদিকে, জাপানি সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে শিনজো আবের জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং দেশটির প্রেসিডেন্টসহ বহু নেতার সঙ্গে আমার বৈঠক হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা উত্তেজনা কমানোর জন্য সব রকমের চেষ্টা চালাব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন জোট গঠন করে কী করতে চায় সে সম্পর্কে পরিপূর্ণ তথ্য নেয়া দরকার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পারস্য উপসাগরীয় এলাকায় সেনা পাঠাবেনা জাপান

আপডেট টাইম ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯