সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

বিরল সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় ৩ বাংলাদেশী বিজিবি’র হাতে আটক

আজম রেহমান, ঠাকুরগাও:: বুধবার দুপুরে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে ভারতে পারাপারের সময় ৪২ বিজিবি’র সদস্যরা ৩ বাংলাদেশীকে আটক করে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক ৩ ব্যাক্তির বিরুদ্ধে বিরল থানায় পৃথক ২ টি মামলা হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের নোনাগ্রামস্থ পরমেশ^রপুর বিওপি’র দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার নং ৩৩১/৫-এস এর ৭ শ’গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারতে পারাপারের সময় দিনাজপুর শহরের বড়বন্দর নতুন পাড়ার মৃত হরিপদ রায়ের মেয়ে শ্রী ভারতী (৪৫) কে বিজিবি’র টহলদল আটক করে। অপর এক অভিযানে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের সাতদাগ কান্দাপাড়াস্থ এনায়েতপুর বিওপি’র সীমান্তপিলার ৩২১/৯-এস সংলগ্ন বোগঞ্জ উপজেলার মোল্লাপাড়া মানিকপুর গ্রামের মৃত কান্ত দে’র ছেলে বীরেন ভদ্র(৪০) ও বিরল উপজেলার কান্দাপাড়ার মাসুদ রানা’র ছেলে হেলাল পারভেজ(২৭) কে এনায়েতপুর বিজিবি’র টহলদল কতৃক আটক করা হয়। হেলাল পারভেজে’র বিরুদ্ধে মানবপাচারের ও সাধারন নাগরিক বীরেন ভদ্র এর বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার নিমিত্তে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে বিরল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে ৪২ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো: আহসান উল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিরল সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় ৩ বাংলাদেশী বিজিবি’র হাতে আটক

আপডেট টাইম ০৮:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪