ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

রংপুরে কিট সংকটের কারণে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা ব্যাহত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে কিট সংকটের কারণে সরকারী, বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা (এনএসওয়ান) ব্যাহত হচ্ছে। সীমিত কিট দিয়ে দুই-একটিতে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা করা হলেও তা দ্রুত বন্ধের আশঙ্কা করছেন ল্যাব সংশ্লিষ্টরা। রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু না হওয়ায় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভ’ক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিটের অভাবে গত ১ আগস্ট থেকে রংপুরের অন্যতম ডায়াগনস্টিক সেন্টার আপডেট এবং ৩ আগস্ট থেকে পপুলার ডাগানস্টিক সেন্টারসহ ছোট বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এছাড়াও, ল্যাবএইড শনিবার পর্যন্ত মাত্র ৩০টি কিট দিয়ে এবং রংপুর কমিউনিটি হাসপাতাল চাহিদার অনেক কম কিট দিয়ে ডেঙ্গু পরীক্ষা নামমাত্র অব্যাহত রেখেছে।

এ বিষয়ে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাসুদ খান বলেন, কিট না পাওয়ায় আপতত ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। তবে কিট পাওয়া গেলে পরীক্ষা চালু করা হবে । রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রধান সমন্বয়কারী আব্দুল আহাদ বলেন, শনিবার পর্যন্ত আমরা সেবা দিতে পেরেছি। এরপর কিট না থাকায় বন্ধ আছে।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে প্রতিটি কিট ১৪০ থেকে ১৮০ টাকায় সংগ্রহ করে বেশ কিছুদিন ধরে আমরা ডেঙ্গু পরীক্ষা চালিয়ে আসছিলাম। সর্বশেষ বুধবার ১শ কিটের অর্ডার দিলে তারা মাত্র ১০টি দিতে সক্ষম হয়। ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী কর্মকর্তা (রিপোর্ট) মো. অপু বলেন, শনিবার ঢাকা অফিস থেকে মাত্র ৩০টি কিট দিয়েছে। তা দিয়ে ব্যাপক চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ বলেন, আমরা নিজস্ব উদ্যোগে হাতেগোনা কিছু কিট এনে মেডিকেলে ডেঙ্গু পরীক্ষা করছি। যদি কেউ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষার জন্য বলেন অবশ্যই তার পরীক্ষা করা হবে। তবে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কী কারণে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে না, আমরা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জনসচেতনতা সৃষ্টিসহ সবরকম কর্মসূচী চালিয়ে যাচ্ছে প্রশাসন।

তিনি আরও বলেন, যদি কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান কিট থাকার পরও বেশি অর্থের জন্য প্রতারণা শুরু করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডেঙ্গু রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজ রবিবার বেলা ১২ টায় রংপুর সিটি কর্পোরেশনের সামনে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চ বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে।

সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ- সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ এবং সঞ্চালনা করেন নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সুভাষ রায়,সদস্য সবুজ রায়,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার,সুলতানা আক্তার প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

রংপুরে কিট সংকটের কারণে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা ব্যাহত হচ্ছে

আপডেট টাইম ০৭:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯