সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুর মেডিকেল কলেজ_১ লাখ টাকার একটি ডেন্টাল চেয়ারের দাম সাড়ে ৫৬ লাখ টাকা!

দুই কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা খরচ করে পাঁচটি ডেন্টাল চেয়ার কিনেছে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সে হিসেবে প্রতিটি চেয়ারের দাম পড়েছে সাড়ে ৫৬ লাখ টাকা।

একই সময়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ প্রতিটি ডেন্টাল চেয়ার কিনেছে ১৮ লাখ টাকা করে।

অবিশ্বাস্য এমন দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে সরকারের অডিট অধিদফতরের সর্বশেষ অডিটে।

রংপুর মেডিক্যাল কলেজের এই কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলেছে সরকারের অডিট অধিদফতর। হাসপাতাল কর্তৃপক্ষ বেশি দামে চেয়ার কেনার সপক্ষে যৌক্তিক কোনও জবাব দেয়নি।

অডিট নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান ‘থ্রি আই মার্সেন্ডাইজ’কে ৫৬ লাখ ৫০ হাজার টাকা করে ৫টি ডেন্টাল চেয়ার কেনা বাবদ ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

অথচ প্রায় একই সময়ে প্রকল্পের একই লাইন ডাইরেক্টরের নিয়ন্ত্রণাধীন দিনাজপুর মেডিক্যাল কলেজের জন্য প্রতিটি চেয়ার ১৮ লাখ টাকায় কেনা হয়েছে।

অনিয়মের কারণ উল্লেখ করতে গিয়ে অডিট প্রতিবেদনে বলা হয়েছে, দিনাজপুর মেডিক্যাল এবং রংপুর মেডিক্যাল কলেজে সরেজমিনে তদন্তকালে প্রাপ্ত দলিলাদি যাচাই-বাছাই করে কমিটির প্রতীয়মান হয় যে, উভয় মেডিক্যাল কলেজ কেনাকাটার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এদিকে রাজধানীতে মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একটি ডেন্টাল চেয়ার সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকায় পাওয়া যায়। একটি চেয়ারের দাম ১৮ লাখ বা সাড়ে ৫৬ লাখ টাকাকে অস্বাভাবিক বলে জানান তারা।

এ বিষয়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেওয়া হয়। ২০১৪ এবং ২০১৫ সালে অনিয়মের বিষয়ে জবাব চেয়ে পুনরায় চিঠি দেওয়া হয়। তারও কোনও জবাব দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে ফোন করেও পাওয়া যায়নি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

রংপুর মেডিকেল কলেজ_১ লাখ টাকার একটি ডেন্টাল চেয়ারের দাম সাড়ে ৫৬ লাখ টাকা!

আপডেট টাইম ০৯:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯