সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

গ্রামে ও ঢাকায় বিদ্যুতের দাম এক হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক:: গ্রামে ও ঢাকায় বিদ্যুতের দাম এক হতে পারে না বলে মন্তব্য করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনে শুনানি চলাকালে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক শামসুল আলম বলেন, রাজধানীর বসবাসকারীরা বিদ্যুতের যেসব সুবিধা ভোগ করেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ সে সুবিধা ভোগ করতে পারে না। ঢাকায় যেভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়, গ্রামে বিদ্যুৎ সেবা সেই তুলনায় অত্যন্ত সীমিত।

গ্রামাঞ্চলে বিদ্যুতের দাম কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষের আয় ও জীবনযাত্রার মান রাজধানীবাসীর থেকে অপ্রতুল। ঢাকা ও গ্রামে বিদ্যুতের মূল্য কোনো যুক্তিতেই এক গ্রহণযোগ্য নয়।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, ঢাকার মানুষকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রদান করতে বিদ্যুৎ বিভাগের জনবল এবং অন্যান্য বিষয়ে খরচও বেশি হয় । সুতরাং এ খরচের টাকা রাজধানীবাসীর কাছ থেকে নেওয়া উচিত। এ টাকা গ্রামের মানুষের কাছ থেকে গ্রহণ করাটা অন্যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

গ্রামে ও ঢাকায় বিদ্যুতের দাম এক হতে পারে না’

আপডেট টাইম ০৬:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯