সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনা সারবে নিম গাছের নির্যাসে, দাবি বাঙালি বিজ্ঞানীর

সারাদিন ডেস্ক:: নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনাভাইরাস আটকাতে সক্ষম হয়েছে। এমনই গবেষণা করেছেন আইআইএসইআর কলকাতা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চের এক অধ্যাপিকার বাঙালি বিজ্ঞানী জয়শ্রী দাস শর্মা।

গবেষণা করে তিনি দেখিয়েছেন, নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনাভাইরাস আটকাতে সক্ষম। এবার এই নিম গাছের ছালের নির্যাস মানুষের শরীরে করোনাভাইরাস আটকাতে সক্ষম হয় কী-না তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

তবে মানুষের শরীরে গবেষণা করার মত পরিকাঠামো এই মুহূর্তে আইআইএসইয়ারে না থাকায় সুইডেনের এক বিজ্ঞানীর সহযোগিতায় এই গবেষণা চলছে সেখানে। এই গবেষণাটি গত ১৪ এপ্রিল আন্তর্জাতিক স্তরে গবেষণাপত্রে স্বীকৃতি পেয়েছে।

গত কয়েক বছর ধরেই আইআইএসইআর কলকাতার জীব বিজ্ঞানের অধ্যাপিকা ড. জয়শ্রী দাস শর্মা এবং তার গবেষক ছাত্রছাত্রী লাকি সরকার, রবি করণ পুটচালা, আব্বাস আলাও সাফিরিউ এই নিয়ে কাজ করে চেলেছেন৷ তারা পরীক্ষামূলক ভাবে ইঁদুর মডেলের ওপর করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ ক্ষমতা এবং রোগ সৃষ্টিকারী বিষয়ের উপর গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।

নিম একটি প্রাচীন ঔষধিগাছ যেটি আলসার, ম্যালেরিয়া এবং ক্যান্সার নিরোধক হিসেবে বহুল প্রচারিত। এই নিম ভাইরাস এবং পোষক কোষের মধ্যে সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। গবেষকরা জানাচ্ছেন, এই গবেষণা থেকে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে যে নিম গাছের ছালের নির্যাস ভাইরাস পোশক কোষের সঙ্গে সংযুক্তিতে সরাসরি বাধা দেয়। নিম গাছের ছালের নির্যাসের গ্রুপের উপাদানগুলির করোনাভাইরাস সংক্রমিত রোগ প্রতিরোধের সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে ড. জয়শ্রী দাস শর্মা জানিয়েছেন,নিম গাছের ছালের নির্যাসের কোন উপাদানগুলি এই রোগটি প্রতিরোধ করতে পারবে তা নিয়েও গবেষণা শুরু হয়েছে। আমরা আশাবাদী এই গবেষণার মধ্য দিয়ে শীঘ্রই কোনও ইতিবাচক ফলাফল পাব যা কোভিড-১৯ কে দূর করতে পারবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনা সারবে নিম গাছের নির্যাসে, দাবি বাঙালি বিজ্ঞানীর

আপডেট টাইম ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০