সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করে দিলেন মেস মালিক, ইউএনও’র জরিমানা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ
বর্তমান করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ঘর থেকে বের হতে পারছে না কেউই। বন্ধ রয়েছে স্কুল-কলেজ অফিস-আদালতসহ যানবাহন। ফলে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে পড়তে আসা বিভিন্ন ছাত্র-ছাত্রীরা তাদের ছাত্র/ছাত্রী নিবাসগুলোতেই আটকা পড়ে গেছে।
বাড়ীতে যেতে না পারায় এমনিতেই তারা বহু কষ্টে মেসগুলোতে দিনযাপন করছে। এমতাবস্থায় এক ছাত্রী নিবাসের মালিক ভাড়া না পেয়ে ছাত্রীদের মেস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
৪ মে সকালে ঠাকুরগাঁও পৌরসভাধীন ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাথে সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হন এবং ছাত্রীদের সাথে কথা বলে অভিযুক্ত মেস মালিক শম্পা বর্মণ (৩৫), স্বামী: বিপ্লব বর্মনকে ছাত্রীদের বিনা নোটিসে মেস থেকে বের করে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মেস মালিকদেরও এ বিষয়ে সতর্ক করে দেন।
ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র ভাড়ার জন্য মেসের ছাত্রীদের বের করে দেওয়া উচিত হয়নি। বিষয়টি দূ:খজনক। এসময় তিনি মেস মালিকদের মানবিকতার সহিত মেস পরিচালনার অনুরোধ জানান।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করে দিলেন মেস মালিক, ইউএনও’র জরিমানা

আপডেট টাইম ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০