সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

করোনায় বিশ্বজুড়ে ১৮৬ সাংবাদিকের মৃত্যু

ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ৪ মাসে ৩৫ দেশের ১৮৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) এমন তথ্য প্রকাশ করেছে জেনেভা ভিত্তিক প্রেস অ্যামব্লেম ক্যাম্পেইন (পিইসি)। খবর আনাদোলু এজেন্সির।

মার্চের ১ তারিখ থেকে ৩০ জুন পর্যন্ত সময় ধরে সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি হিসাব করেছে পিইসি। এক্ষেত্রে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন, জাতীয় সংবাদপত্র, স্থানীয় সংবাদ মাধ্যম ও ঐ সকল দেশের আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পিইসি। সংস্থাটির মতে মারা যাওয়া সাংবাদিকদের প্রকৃত সংখ্যা আরও বেশি।

করোনায় মারা যাওয়ার সাংবাদিকদের মধ্যে ৯৩ জনই লাতিন আমেরিকা মহাদেশের। এশিয়ায় মারা গেছে ৩৪ জন। উত্তর আমেরিকায় মৃত্যু হয়েছে ১৪ সাংবাদিকের। জুন মাসে সর্বোচ্চ ৫৯ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ দৈনিক প্রায় ২ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা যাওয়া দেশের তালিকায় রয়েছে পেরু। দেশটিতে জুন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছে ১৬ জন। আর মেক্সিকোতে ১৪ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ১৩ ও ইকুয়েডরে ১২ সাংবাদিকের প্রাণহানি ঘটেছে।

ষষ্ঠ সর্বোচ্চ ১০ সাংবাদিকের মৃত্যু হয়েছে পাকিস্তানে। ভারত ও বাংলাদেশে ৯ জন করে সাংবাদিক মারা গেছেন। নাইজেরিয়ায় মারা গেছেন ৮ জন, যুক্তরাজ্যে ৭ জন, রাশিয়া ও বলিভিয়ায় ৫ জন করে।

নিকারাগুয়া ও ফ্রান্সে ৪ জন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৩ জন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে ক্যামেরুন, ডমিনিক রিপাবলিক, ইতালি ও স্পেনে। ২ জন করে সাংবাদিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে আলজিরিয়া, কলম্বিয়া, মিশর ও সুইডেনে।

এছাড়া একজন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে আফগানিস্তান, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, কঙ্গো, ইরান, জাপান, কাজাখস্তান, মরোক্কো, পানামা, দক্ষিণ আফ্রিকা, টঙ্গো ও জিম্বাবুয়েতে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী দুই তৃতীয়াংশ সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

পিইসি’র মহাসচিব ব্লাইস লেমপেন বলেছেন, ‘আসলে প্রকৃত সংখ্যাটা আরও বেশি। এমন অনেক সাংবাদিক আছেন এই সময়ের মধ্যে মারা গেছেন। কিন্তু তাদের করোনা পরীক্ষা করা হয়নি। আবার এমন অনেকে মারা গেছেন তাদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। কিছু কিছু দেশ সাংবাদিকদের মারা যাওয়ার হিসাব রাখছে। কিন্তু কিছু কিছু দেশ রাখতে পারছে না।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

করোনায় বিশ্বজুড়ে ১৮৬ সাংবাদিকের মৃত্যু

আপডেট টাইম ০২:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০