ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ভাঙ্গায় ইউএনওর ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

ফরিদপুর প্রতিনিধি:::ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভেতরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুর রহমান খান তার ব্যক্তিগত শটগান থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। এর পর রাতেই পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ পাঠাই। এর পর রাতে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

জানা যায়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রোববার সারা দিন মানববন্ধন ও সভাকে কেন্দ্রে করে উপজেলা প্রশাসন এবং পরিষদসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ পরিস্থিতিতে রাতে গুলির শব্দ শুনে থানা পুলিশসহ শহরবাসী উপজেলা পরিষদের সামনে ভিড় জমান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খান বলেন, আমি নতুন শটগান কিনেছি। সেটি পরীক্ষার জন্য ৫ রাউন্ড পর্যন্ত ফাঁকা গুলি ব্যবহার করতে পারব; কিন্তু আমি ৪ রাউন্ট ফাঁকা গুলি পুকুরে ছুড়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনে দেয়া আছে– নতুন শটগান কিনলে টেস্ট করার জন্য ফাঁকা গুলি ছুড়তে পারি।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, রোববার সারা দিন ভাঙ্গায় ১৪৪ ধারা জারি থাকায় এমনিতে জনমনে আতঙ্ক ছিল। তার পর ৪ রাউন্ড ফাঁকা গুলির শব্দে জনসাধারণের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলি ফোটাতে পারেন কিনা বা বৈধতা আছে কিনা আমার জানা নেই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ভাঙ্গায় ইউএনওর ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

আপডেট টাইম ০৩:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০