সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আগামী বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। জেলা ও মহানগর পর্যায়ে এসব কর্মসূচি পালন করবে দলটি।

রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ‘ভুয়া বানোয়াট মিথ্যা’ রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জগঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থি দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জগঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

এর আগে গতকাল শনিবার তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ‘মিথ্যা ভিত্তিহীন’ মামলা দায়েরের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বৈঠকে দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আগামী বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম ০২:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১