সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

অনলাইন রিপোর্টার:: দুর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও তাদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ৷

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা দেশের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গত ১১ জানুয়ারি পাচার করা অর্থে বিদেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশি নাগরিকদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ওই তালিকা দুদকে পাঠায়নি। আমরা অবিলম্বে উক্ত তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সরকারকে অবিলম্বে সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নিজ উদ্যোগে অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করার মাধ্যমে জনগণের নিকট এদের মুখোশ উন্মোচন করবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

দুর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট টাইম ০১:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১