সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বালিয়াডাঙ্গীতে মামলার আসামী ধরতে বাদীর সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও ::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে সন্ত্রাসী ভাড়া করে স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকা আসামীদের গ্রেপ্তারের দাবিতে ২১ জানুয়ারী সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী আলহাজ্ব মো. খলিলুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ ডিসেম্বর একই গ্রামের বাবুল হোসেন মাস্টার ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা পাকা স্থাপনা ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতিসাধন করেন। এ ঘটনার পর বাবুল হোসেন (মাস্টার) ও তার ভাই আব্দুল কাদের, চাচাতো ভাই খয়রুল ইসলাম, ইলিয়াস আলী, আব্দুর রশিদ, ফারুক হোসেন, দারুল ইসলাম ও আব্দুল হাকিমকে আসামী করে বিজ্ঞ আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞ আদালত মামলাগুলো আমলে নিয়ে পুলিশ ব্যুারো ইনভেস্টিকেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। পিবিআই মামলাগুলো তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত অপরাধ আমলে নিয়ে মামলার সকল আসামীদের গ্রেফতারী পরোয়ানা জারি করে। কিন্তু এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের অজ্ঞাত কারণে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মামলার বাদী আলহাজ্ব মো. খলিলুর রহমান অভিযোগ করেন, আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আমাদের প্রাণনাশের হুমকিও দিচ্ছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর মুঠোফোনে জানান, আসামীদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে মামলার আসামী ধরতে বাদীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম ০৩:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১