সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই: মমতা

ডেস্ক::ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত আটটার সময় সেই নিষেধাজ্ঞা শেষ হয়। আনন্দবাজার।

এরপরই বারাসাতে জনসভায় অংশ নিয়ে মমতা বলেন, ‘আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। আমি সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই। তৃণমূলনেত্রী মমতা বিজেপির কড়া সমালোচনা করে বলেন, ‘আমায় হারানোর ক্ষমতা ওদের কেন, কারও নেই। আমি শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব।’

গত সোমবার নির্বাচন কমিশন মমতার প্রচারের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘আমি বলেছি, ঐক্যবদ্ধভাবে ভোট দাও। কী অন্যায় করেছি।’

এরপরই বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, ‘বিজেপি একা প্রচার করে যাবে আর তৃণমূল প্রচার করতে পারবে না, এর বিচার জনগণ করবে। আমাকে ওদের এত ভয় কিসের? আমায় এভাবে আটকানো যাবে না। মোদি, অমিত শাহরা যতই চেষ্টা করুক, আমায় আটকাতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি জানি, আমায় আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাকে কিভাবে বধ করা যায়, তার অশুভ চেষ্টা চালানো হচ্ছে। আমার ওপর যতই আঘাত হোক না কেন, সব সামলে নেব। কিন্তু বাংলার মাটিকে গুজরাট হতে দেব না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন। গুণ্ডাদের হাত থেকে বাংলাকে বাঁচানোর নির্বাচন। দেশকে বাঁচানোর নির্বাচন। তাই সকলের কাছে আবেদন, এবারের ভোট তৃণমূল কংগ্রেসকে দিন।’

মোদি সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার তো নোটবন্দির সময়ে মোদি সরকার সব কেড়ে নিয়েছে। তাই এবারে ক্ষমতায় এলে আমরা ঠিক করেছি, বাড়ির মা–বোনেদের ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত দেব। সামাজিক সুরক্ষার জন্যই দেব।’এদিন তৃণমূলনেত্রী আরও বলেন, ‘টাকা দিয়ে হয় না। হৃদয় দিয়ে ভোটটা হয়। তাই ভোট তৃণমূলকে দিন।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই: মমতা

আপডেট টাইম ০১:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১