সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত আলোচিত হেলেনা জাহাঙ্গীর এর অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, গ্রেপ্তার দুইজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী।

র‌্যাব সূত্র জানায়, আইপি টেলিভিশন জয়যাত্রার বিভিন্ন জেলার প্রতিনিধির হিসেবে নিয়োগ দেওয়ার নামে বাদীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো তারা। এর মধ্যে হাজেরা ছিলেন জয়জাত্রা টিভির জেনারেল ম্যানেজার ও কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরী। তারা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিতো হেলেনার হয়ে। এরা একটি সংঘবদ্ধ চক্র।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। প্রায় চার ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়। এ সময় হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইল ফোন, ২টি ওয়াকিটকি সেট, ১৯টি চেক বই এবং জুয়া (ক্যাসিনো) খেলার ৪৫৬টি চিপস উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে আওয়ামী লীগের উপকমিটির পদ থেকে বাদ দেয়া হয়। কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার

আপডেট টাইম ০১:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১