সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

জাতীয় পার্টিকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ: জিএম কাদের

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে_  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ এতদিন আমাদেরকে তাদের দাস বানানোর চেষ্টা করেছে। জাতীয় পার্টিকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করে এসেছে আওয়ামী লীগ। আমাদের ব্যবহার করে কাজ হাসিল করে নিয়ে পরে আবার আমাদের ওপর হুকুম করেছে। রাজনীতিতে তারা আমাদেরকে কোনো সুযোগ-সুবিধা দেয়নি। রংপুর সেন্ট্রাল রোডস্থ জাপার দলীয় কার্যালয়ে রংপুর জেলা ও মহানগরের কর্মীদের সমন্বয়ে যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদেরকে রাজনীতিতে দাঁড়াতে দেয়নি। আমরা সম্মানের জন্য রাজনীতি করি। কিন্তু তারা আমাদের প্রাপ্য সম্মান দেয়নি। যে রাজনীতি আমাদের চোখ তুলে তাকাতে দেয় না, আমরা সেই রাজনীতি করবো না। জাতীয় পার্টি কারও বন্ধু হতে পারে কিন্তু কোনো দলের দাসত্ব করে না।

আমরা যেখানে সম্মান পাবো না, সেখানে থাকবো না। তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করেছে ঠিকই, কিন্তু কখনই আমাদের মতামত শোনেনি। যদি তারা আমাদের মতামত শোনে, তাহলে আমরাও তাদের মতামত শুনবো। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এসএম ইয়াছির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর জেলা জাপা’র নেতা লোকমান হোসেনসহ অন্যরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

জাতীয় পার্টিকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ: জিএম কাদের

আপডেট টাইম ০২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩