সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

সদ্য সাবেক প্রেসিডেন্টের বর্ণনা যে কৌশলের কারণে পদত্যাগ করতে হয় বিচারপতি সিনহাকে

  • Yeasmin Ananna
  • আপডেট টাইম ০১:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ২২৪ বার
স্টাফ রিপোর্টার:: সাড়ে পাঁচ বছর হয়েছে। তবুও এ নিয়ে আলোচনা শেষ হয়নি। প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহা ঠিক কী প্রক্রিয়ায় বিদেশে যান এবং পদত্যাগ করেন তা রীতিমতো রহস্যে ঢাকা এক অধ্যায়। ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইয়ে বিচারপতি সিনহা এক ধরনের বিবরণ দিয়েছেন। তার দাবি, তাকে বাধ্য করা হয়। সে সময় মন্ত্রিসভার সদস্যসহ সরকারি এবং বিরোধী শিবিরের রাজনীতিবিদরা নানা কথা বলেছেন। আসলে কী ঘটেছিল? তার একটা বিবরণ দিয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন তিনি। বুধবার প্রকাশিত এ সাক্ষাৎকারে বলা হয়, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সিদ্ধান্ত দেয়ার বেলায় কঠিন ও জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা অবলীলায় বলেছেন সদ্য সাবেক এ রাষ্ট্রপতি। তার ভাষায়, কঠিন ও জটিল পরিস্থিতি যে আসেনি, তা নয়।

মনের বিরুদ্ধে দু’-একটি কাজও হয়েছে। এটা হতেই পারে। সেটা বেশি হয়নি। তিনি সেই পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করেছেন; সুন্দর ও সহজভাবে সামাল দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উদাহরণ দেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের বিষয়টি। তার দৃষ্টিতে, ওই বিষয়টি সামাল দেয়াটা ছিল খুবই কঠিন। কিন্তু তিনি চমৎকার কৌশলে ওই পরিস্থিতি সামাল দিয়েছেন। যার ফলে এস কে সিনহাকে পদত্যাগ করতে হয়েছিল।’ কৌশলটা কী ছিল তা তিনি অবশ্য বলেননি।

২০১৫ সালের ১৭ই জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এস কে সিনহা। ১০৩০ দিন দায়িত্ব পালনকালে বার বার শিরোনামে আসেন তিনি। বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নিতে দেখা যায় তাকে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল মামলার রায় নিয়ে সরকারি দলের নেতাদের তোপের মুখে পড়েন বিচারপতি সিনহা। একপর্যায়ে তিনি বিদেশ চলে যেতে বাধ্য হন। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল এস কে সিনহা অসুস্থ। যদিও যাওয়ার আগে এস কে সিনহা লিখিত বক্তব্যে জানান, তিনি সুস্থ আছেন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে তার বিরুদ্ধে ১১টি অভিযোগের কথাও বলা হয়। ২০১৭ সালের ১১ই নভেম্বর বিদেশ থেকে তিনি পদত্যাগপত্র পাঠান। বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১শে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। তিনি এখনো বিদেশে অবস্থান করছেন। ঋণ আত্মসাতের এক মামলায় দেশের আদালতে তার কারাদণ্ডও হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

সদ্য সাবেক প্রেসিডেন্টের বর্ণনা যে কৌশলের কারণে পদত্যাগ করতে হয় বিচারপতি সিনহাকে

আপডেট টাইম ০১:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩